শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদব্লু-চিপ কোম্পানির স্বীকৃতি পেল লাভেলো আইসক্রিম
spot_img
spot_img

ব্লু-চিপ কোম্পানির স্বীকৃতি পেল লাভেলো আইসক্রিম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস্ অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসিকে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের মর্যাদাপূর্ণ ‘ডিএস৩০’ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর, কোম্পানির ধারাবাহিক অগ্রগতি, স্বচ্ছ কর্পোরেট গভর্ন্যান্স ও বাজারে আস্থাশীল অবস্থানই এই স্বীকৃতির ভিত্তি গড়ে দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির স্থিতিশীলতা, সুশাসন, লভ্যাংশ প্রদান এবং বাজার মূলধনের ওপর ভিত্তি করে এ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ডিএস৩০’ সূচকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের গুণগত মানসম্পন্ন ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত, যা বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত।

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মো. একরামুল হক জানিয়েছেন, “এই অর্জন শুধু কোম্পানির নয়, বরং সমগ্র খাদ্যপ্রক্রিয়াজাত খাতের জন্য একটি বড় স্বীকৃতি। আমাদের লক্ষ্য ছিল সবসময়ই গুণগত মান বজায় রেখে ভোক্তা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। ‘ডিএস৩০’ সূচকে অন্তর্ভুক্তি আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা ভবিষ্যতেও স্বচ্ছতা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, ‘ডিএস৩০’ সূচকে অন্তর্ভুক্তি সাধারণত সেইসব কোম্পানিকে দেওয়া হয়, যারা দীর্ঘ মেয়াদে বাজারে টেকসই ও শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। এই অর্জন কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments