ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৩ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২০ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে লাভেলো আইসক্রিমের ১৬ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সি পার্ল বিচ রিসোর্টের ১৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, বিচ হ্যাচারির, ইস্টার্ন লুব্রিকেন্টস, কাসেম ইন্ডাস্ট্রিস, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার এবং টেকনো ড্রাগস লিমিটেড।
আরও পড়ুন: পতনে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments