শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচার বছর পর জাস্টিন বিবারের ষ্টুডিও অ্যালবাম
spot_img
spot_img

চার বছর পর জাস্টিন বিবারের ষ্টুডিও অ্যালবাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিজের অসুস্থতা, ব্যক্তিগত নান ঝামেলায় অ্যালবাম প্রকাশ থেকে দূরে ছিলেন পপ মিউজিক দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র জাষ্টিন বিবার। অবশেষে ভক্তদের চমকে দিয়ে সঙ্গীতে রাজকীয় প্রত্যাবর্তন হলো তাঁর। চুপি চুপি শেষ করেছেন আস্ত একটি নতুন অ্যালবামের কাজ। কোন পূর্ব ঘোষনা ছাড়াই গতকাল শনিবার তা প্রকাশ করলেন কানাডীয় এই গায়ক। এর শিরোনাম ‘সোয়্যাগ’। এখানে রয়েছে ২১টি গান।

জানা গেছে, ‘সোয়্যাগ’-এ ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান রয়েছে, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। অ্যালবামটিতে বিবারের সঙ্গে কাজ করেছেন সেক্সি রেড, ক্যাশ কোবেইন ও গানার মতো র্যা পাররা। অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা। চার বছর পর নতুন অ্যালবাম প্রকাশে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই গায়ককে শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জটিলতা কাটিয়ে গানে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোয় পাপারাজ্জিদের হস্তক্ষেপ নিয়ে সামাজিকমাধ্যমে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিবার। বাবা দিবসে আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী; এটা আপনারা বুঝতে পারছেন না। ’ সে ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে।

আরও পড়ুন: শহীদ মিনারে ‘জুলাই’-এর গান, সঙ্গে মিউজিক্যাল ড্রোন শো

এদিকে ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাদের সন্তানকে নিয়ে হাজির হতে। গানের সঙ্গে পারিবারিক চিত্রও আলোচনায় এসেছে। মনে করা হচ্ছে, ছবিটি প্রকাশ করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন থামালেন এই গায়ক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments