ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৪ জুলাই, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে।এদিনে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২০৯ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ০৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ টির।
আরও পড়ুন: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় আছে: বিশ্বব্যাংক
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৬২৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।স্টক এক্সচেঞ্জের শেয়ার প্রাইস
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments