বৃহস্পতিবার, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
spot_img
spot_img

লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ১৯ কার্যদিবস পর আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সেই সঙ্গে সূচকেও রয়েছে ইতিবাচক প্রভাব। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর শরিয়াহ সূচক ১১.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮০.৬৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৯৮.৭৫ পয়েন্টে। ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির বা ৩৯.৬০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৯৭ শতাংশের এবং ৬২টি বা ১৭.৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। মোট ৪২ কোটি ২৯ লাখ ৫১ হাজার ৭৪৬টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ৪৬৬ বার হাতবদল হয়েছে যার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৬.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মতি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments