বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভয়াল এর পর ‘আলী’, ট্রেলারে দেখা দিলেন ভিন্ন ইরফান
spot_img
spot_img

ভয়াল এর পর ‘আলী’, ট্রেলারে দেখা দিলেন ভিন্ন ইরফান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় দুই বছর হল ছোটপর্দার ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ অনিয়মিত হয়ে পড়েন টিভি নাটকে। নতুন কোনো সিনেমায় অভিনয়েরও কোনো খোঁজখবর দিচ্ছিলেন না। আট মাস আগে ভয়াল সিনেমার পর হঠাৎ জানান বিপ্লব হায়দারের আলী সিনেমায় অভিনয়ের খবর। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। নতুন খবর হল- আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সোমবার রাতে এসেছে আলী সিনেমার ট্রেলার। ১ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে দেওয়া হয়েছে রহস্যের আভাস। এতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন মুখ্য চরিত্র আলী হিসেবে যিনি এক সাহসী ভাইয়ের প্রতীক যার নীরবতা কথা বলে ভালোবাসায়। রশ্নি চরিত্রে আছেন মিলিতা মেহজাবিন অর্পা।

ভিকটিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমনি ভয় তেমনি আতঙ্কের। বাক্যটি শেষ না হতেই অট্টহাসি যা মুহূর্তেই পরিবেশ পাল্টে দেয়। এরপরের দৃশ্যটি দর্শকদের চমকে দেয়- কাঠগড়ায় দাঁড়িয়ে বোবা ইরফান সাজ্জাদ এক তরুণীর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তার চোখে ভয় রাগ এবং অসহায়ত্ব স্পষ্ট।

মূলত সিনেমার গল্প পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই–বোন আলী ও রশ্নি-একে অপরের পরিপূরক। বাক্‌প্রতিবন্ধী আলী নিজের সীমাবদ্ধতা নিয়েই পাহাড়ে গড়ে তোলে এক ছোট্ট জগৎ যেখানে তার একমাত্র আশ্রয় তার ছোট বোন রশ্নি। রশ্নির স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করা, কিন্তু আলীর ভয় তাকে আটকে রাখে পাহাড়ের সুরক্ষায়। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদের আলাদা করে দেয় চিরতরের মতো। বাক্‌প্রতিবন্ধী আলী নেমে পড়ে এক দুর্মর সংগ্রামে—নিঃসঙ্গতা অবিচার নির্যাতনের ভেতরেও সে হার মানে না। অন্যদিকে রশ্নি থেমে যায় না—সে খোঁজে ভাইকে অপেক্ষা করে লড়াই করে।

এর আগে সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে ইরফান সাজ্জাদ সমকালকে বলেছিলেন ২০২৩ সালের জুলাইতে আলী সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছিল। এ সিনেমায় শুটিংয়ের জন্য তিন মাস নতুন কোনো কাজই করিনি। শুধু চরিত্রের ভেতরেই ডুবে ছিলাম। এটি আপামর জনসাধারণের গল্প। সবাই এ গল্পের সঙ্গে একাত্ম হতে পারবেন। আমি যেহেতু নাম ভূমিকায় অভিনয় করেছি, তাই যতটা কষ্ট করার ও শ্রম দেওয়ার দিয়েছি।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর কাজী হায়াত শতাব্দী ওয়াদুদ শওকত সজল পারভেজ সুমন ক্রিস্টানো তন্ময় তাশিক নবীরা মো. ইকবাল মীর শহীদ ও মেঘ বাদশা। সিনেমাটির পরিচালক বিপ্লব হায়দার। ছোট পর্দা পেরিয়ে গত বছর বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে চলচ্চিত্র ভয়াল-এর মাধ্যমে। আলী তাঁর দ্বিতীয় সিনেমা। ভয়াল সিনেমাতেও অভিনয় করেন ইরফান সাজ্জাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments