ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া, ঢাকার মোহাম্মদপুরে তাদের ফ্ল্যাগশিপ শোরুমের জমকালো উদ্বোধন করেছে। অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে ছিল নানা রকম প্রদর্শনী ও কার্যক্রম। আগত অতিথি ও আগ্রহী ক্রেতারা সরাসরি স্কুটার চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে দারুণ আনন্দিত হয়েছেন।
ইভেন্টের বিশেষ আকর্ষণসমূহ:জমকালো উদ্বোধনী অনুষ্ঠান,লাইভ প্রোডাক্ট ডেমো ও টেস্ট রাইডএবং এক্সক্লুসিভ লঞ্চ অফার ও উপহার সামগ্রী পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই বৈদ্যুতিক স্কুটারগুলো দেশের বাজারে এনে রানার যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসিত হয়েছে সকলের কাছে।
আরও পড়ুন: বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ৮ কর্মকর্তা বরখাস্ত
নতুন স্টোরটি বাংলাদেশী গ্রাহকদের স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতা-ভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ইয়াডিয়ার প্রতিশ্রুতির প্রতীক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments