শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্লো ওভার রেট ইস্যুতে পয়েন্ট কাটা ইংল্যান্ডের
spot_img
spot_img

স্লো ওভার রেট ইস্যুতে পয়েন্ট কাটা ইংল্যান্ডের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডে শুভমান গিলের দল খেলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বেন স্টোকসরা। লর্ডস টেস্টে নাটকীয় জয় পেয়েছে ইংলিশরা। এই আনন্দের মাঝেও দুঃসংবাদ পেল ইংল্যান্ড। স্লো ওভার রেটের কারণে তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। পাশাপাশি ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুণতে হচ্ছে বেন স্টোকসের দলকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ওভার না করায় এই শাস্তির মুখে পড়ে ইংলিশরা। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসি এলিট প্যানেল থেকে এই সিদ্ধান্ত আসে। ইংল্যান্ড অধিনায়ক স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কাটায় ইংল্যান্ডের বর্তমান পয়েন্ট এখন ২২। আগে ছিল ২৪ পয়েন্ট। পয়েন্ট হার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে। এই পরিবর্তনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নেমে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান হারিয়ে তারা এখন অবস্থান করছে তৃতীয়তে। শ্রীলঙ্কা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

লর্ডস টেস্টে জয়ের পর এখন ম্যানচেস্টারের অপেক্ষায় ইংল্যান্ড। ২৩ জুলাই সেখানে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্টের আগে আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে পড়েছেন অফ স্পিনার শোয়েব বশির। তার জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসনকে দলে নেওয়া হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments