শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনবিআর আন্দোলনে ক্ষয়-ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি
spot_img
spot_img

এনবিআর আন্দোলনে ক্ষয়-ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব রেদোয়ান আহমেদ।

আদেশে বলা হয়েছে, ‘কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীবৃন্দের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের নিমিত্ত নিম্নরূপভাবে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হলো।’

আইআরডির যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে এবং আইআরডির উপসচিবকে (প্রশাসন-১) সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে—অর্থ বিভাগের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের একজন প্রতিনিধি, বিজিএমইএর একজন প্রতিনিধি, এফবিসিসিআইর একজন প্রতিনিধি।

কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, গত ২৮-২৯ জুন ২ দিন কাস্টমস হাউস, চট্টগ্রাম-এর অফিস বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ; দীর্ঘ ২ মাসব্যাপী কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীবৃন্দের কর্মসূচি পালনের কারণে সকল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/অনান্য দপ্তর সমূহের (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটসহ) এবং কর অঞ্চলসমূহে রাজস্ব ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ; এবং দীর্ঘ ২ মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ক্ষয় ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments