রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিবকে নিয়ে প্রশ্ন করায় চটলেন মিষ্টি জান্নাত
spot_img
spot_img

শাকিবকে নিয়ে প্রশ্ন করায় চটলেন মিষ্টি জান্নাত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাকিব খানকে নিয়ে ফের আলোচনায় ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতেও দেখা গেছে অভিনেত্রীকে। মাস কয়েক আগে অভিনেতার সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে আলোচনার জন্ম দেন অভিনেত্রী। সেই সময় ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছিলেন— ‘লাভ লাভ’।

এরপরই নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনার ঝড়— দুইয়ে দুইয়ে চারও মেলান অনেকেই। এটাই শেষ নয়, মিষ্টি জান্নাত ও শাকিব খানের রসায়ন নিয়ে মুখে কুলুপ এঁটেন দেন অভিনেত্রী। কিং খানকে ফ্লাইটে পেয়ে সেলফি তোলেন; যাকে স্টান্টবাজি হিসেবে অভিহিত করেন শাকিবভক্তরা।

এরপর আবার অভিনেতাকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে পুরোনো একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন—ভালো থাকবেন, প্রথম আমি। ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা; শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, বারবার কেন; তার সঙ্গে কীসের সম্পর্ক— এমন অনেক প্রশ্ন নেটিজেনদের।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত।

অভিনেত্রী বলেন, আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তিনি বলেন, যদি প্রশ্ন থাকে, আমি সবাইকে পরিষ্কার করতে চাই—শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?

এর আগে গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে, তখন শোনা যায়— পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সেই থেকে গুঞ্জন— হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী। কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্নও ছোড়া হয়। সেই সময় অভিনেত্রী বলেছিলেন— হলেও হতে পারে, দেখা যাক।

এবারও সেই একই প্রশ্ন—শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কিনা-এর জবাবে অভিনেত্রী বলেন, এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না। তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয়, রাখতে চাই— এটাই।

আরও পড়ুন: সত্য কখনো হার মানে না: নুসরাত ফারিয়া

মিষ্টি জান্নাত বলেন, আর আমি আসলে বেশি কথা বলতে চাই না। কারণ একটা কথা বলি— আর এক একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে, এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়— আমি অতকিছু বলতে চাই না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ দিয়ে অভিনয়ে নাম লেখানো মিষ্টি জান্নাত নিয়মিতই কাজ করেছেন সিনেমায়। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন অভিনেত্রী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments