মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২১ কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষার নির্দেশ
spot_img
spot_img

২১ কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষার নির্দেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কার্যক্রম সচল থাকা ২১ কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কার্যক্রমে না থাকা ৪৩ কোম্পানির বিষয়ে বিশেষ প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে এই সংক্রান্ত নির্দেশনা প্রেরণ করেছে বিএসইসির পক্ষে প্রতিষ্ঠানটির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

উল্লেখ্য, ওটিসি বাজার হচ্ছে মূল বাজার থেকে আলাদা লেনদেনের একটি প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মে শেয়ারের ক্রেতা-বিক্রেতা থাকে খুবই সীমিত। নিয়মিত লেনদেনও হয় না এ বাজারে। মাঝেমধ্যে হাতে গোনা কয়েকটি কোম্পানির কিছু কিছু শেয়ারের লেনদেন হয়ে থাকে। বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওটিসি বাজারে ৬৪টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। বিএসইসির হিসাবে, এর মধ্যে ২১ কোম্পানির কার্যক্রম সচল রয়েছে। আর বাকি ৪৩টি কোম্পানি বলতে গেলে অস্তিত্বহীন।

বিএসইসির আদেশে আরও বলা হয়, বিশেষ নিরীক্ষা ও বিস্তারিত প্রতিবেদন তৈরির কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোম্পানিগুলোর সব ধরনের সম্পত্তি বিক্রি, স্থানান্তর, বন্ধক ও যেকোনো ধরনের পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, স্থানান্তর, বন্ধক রাখার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিএসইসির আদেশে যে ২১ কোম্পানির কার্যক্রম সচল রয়েছে সেগুলোর ওপরই বিশেষ নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানির নিজস্ব খরচে বা স্টক এক্সচেঞ্জের খরচে বিশেষ এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে নির্দেশনায়। আর যে ৪৩ কোম্পানি অস্তিত্বহীন সেগুলোর বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে। কোম্পানিগুলোর জায়গাজমি, সম্পত্তি কী কী আছে তার বাজারমূল্যসহ কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, আর্থিক তথ্যসংক্রান্ত বিষয় পর্যালোচনা করে ৪৩ কোম্পানির ওপর বিস্তারিত প্রতিবেদন তৈরির জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments