বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আইন নয়, মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি: পরিবেশ উপদেষ্টা
spot_img
spot_img

আইন নয়, মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি: পরিবেশ উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। সরকার সব করে দেবে—এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে পরিবার থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতনতা শুরু করতে হবে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের পরিবেশবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এসব আয়োজন প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করেছে তাদের মধ্যে। এ আগ্রহ থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের পরিবেশ সচেতন নেতৃত্ব। তিনি বলেন, ‘প্রকৃতির সঙ্গে শিশুদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে। গাছ কাটার পরিণাম বা শব্দদূষণের প্রভাব সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করতে হবে। আইন নয়, বরং মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, পলিথিন ব্যবহার বর্জন, শব্দদূষণ রোধ, বিদ্যুৎ ও পানির সাশ্রয়ী ব্যবহার—এসব ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই শুরু হবে পরিবেশ শিক্ষা। তিনি বলেন, সামাজিক অনুষ্ঠানেও শব্দদূষণ না করে পরিবেশবান্ধব আয়োজনের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে উদ্বেগ, অন্তর্বর্তী সরকারের বার্তা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক ড. মো. সোহরাব আলি। অনুষ্ঠানে পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন, বিতর্ক, রচনা, প্রকল্প প্রস্তাবনা ও মেলার শ্রেষ্ঠ স্টল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments