ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২১ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে খান ব্রাদার্সের ২০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বিএটিবিসির ১৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিক এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ১২ কোম্পানি
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments