ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সিটি ব্যাংকের ২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ণ ব্যাংক এবং সি পার্ল বিচ রিসোর্চ অ্যান্ড স্পা লিমিটেড।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৮ কোম্পানি
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments