ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা তিন কার্যদিবস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। তবে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও বাজার মূলধন বেড়েছে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭০.৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ১ লাখ ১৭ হাজার ৩৪৬টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৭৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৬০ কোটি ৩২ লাখ ৬২ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৫.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৮.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮০.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৮.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৮৯৬টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৯৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭০৫ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments