ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৭ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২৫ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ কমেছে। এদিকে সিঙ্গার বিডির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.৭৫ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.০৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, শার্প ইন্ডাস্ট্রিজশ, মাইডাস ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইয়াকিন পলিমার, আমরা টেকনোলজিস এবং ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments