ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৯ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৫৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ব্র্যাক ব্যাংক পিএলসির ২৪ কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রবি আজিয়াটার ২৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসইসি, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ঢাকা ব্যাংক এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।
আরও পড়ুন: বিনিয়োগকারীর সংখ্যা নয় বরং তাদের বিনিয়োগক্ষমতার ধরণ ও মান বদলেছে: বিএসইসি
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments