শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সাথে বেড়েছে লেনদেনও
spot_img
spot_img

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সাথে বেড়েছে লেনদেনও

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ জুলাই, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৮.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৩০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭০ শতাংশ বা ৯১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭০.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ২৪ লাখ ৮৯ হাজার ২৫৬ টি শেয়ার ২ লাখ ৩৫ হাজার ৩৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৬৩ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৩০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০১ শতাংশ বা ৫৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৫২.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৪.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ০৬৫.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫৩ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয় ৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে  ৬৩.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ০৪ লাখ ০৮ হাজার ৮৬৮টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৭৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৮ শতাংশ বা ২৮১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২০২.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৮১৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments