মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজার ত্রাণ কেন্দ্রে ‘স্কুইড গেম’ চলছে
spot_img
spot_img

গাজার ত্রাণ কেন্দ্রে ‘স্কুইড গেম’ চলছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় খাবারের সংকট আরও অবনতির দিকে যাচ্ছে। অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আনাহারে অন্তত ১৭৫ জন মারা গেছে, যাদের মধ্যে ৯৩ জনই শিশু।

আল জাজিরা জানিয়েছে, ২ মার্চ ইসরায়েল সব ধরনের সহায়তা প্রবেশ বন্ধ ঘোষণার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরপর মে মাসে চালু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা মানবিক সহায়তা ফাউন্ডেশনের (জিএইচএফ) কার্যক্রমও সমালোচনার মুখে পড়েছে। ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হচ্ছে। চারটি বিতরণকেন্দ্রের সামনে সাহায্য নিতে গিয়ে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইন বিষয়ের অধ্যাপক নেভ গর্ডন বলছেন, মানবিক সহায়তা ফাউন্ডেশন আদতে কোনো ‘মানবিক সংস্থা নয়’। এটি দুর্ভিক্ষ থেকে মুনাফা করার একটি প্রতিষ্ঠান।

নেভ গর্ডন আরও বলেন, ‘জিএইচএফ মাত্র চারটি কেন্দ্র স্থাপন করেছে। এগুলো এমন এলাকায় স্থাপন করা হয়েছে যা সংঘাতের মাঝখানে অবস্থিত। আমরা যা প্রত্যক্ষ করছি তা হলো এক ধরনের স্কুইড গেম বা হাঙ্গার গেম। যেখানে অনাহারে কাতর মানুষ খাদ্যের দিকে এগিয়ে যায় এবং তাদের পশুর মতো গুলি করে হত্যা করা হয়।’

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’ হলো ডিস্টোপিয়ান থ্রিলার। যেখানে অর্থ সংকটে থাকা মানুষ বিভিন্ন মরণঘাতী গেমে অংশ নেয়। হেরে গেলে তাদের গুলি করে হত্যা করা হয়।

পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এই অধ্যাপক আরও বলেন, আমাদের নেতারা মুখে অনেক কথা বললেও দ্বিমুখী নীতি গ্রহণ করছেন। তারা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা চাপ প্রয়োগ করতে চাইছেন না। বরং তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছেন।

এদিকে রোববার এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘ জানিয়েছে গাজায় বর্তমানে ১০ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে ভুগছে। এ অবস্থার অবসান জরুরি হয়ে পড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments