ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ৪ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৩১ কোটি ০১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সিটি ব্যাংক পিএলসির ২৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments