বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণভালো অবস্থানে পুঁজিবাজার: দেড় হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন
spot_img
spot_img

ভালো অবস্থানে পুঁজিবাজার: দেড় হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আজ রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা যায়,  আজ ২৭ ডিসেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১০ শতাংশ বা ১০৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৮.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৮.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৫.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৫৭৯টি শেয়ার ২ লাখ ৫৭ হাজার ৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৭ শতাংশ বা ৮৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৩.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৬.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৬ লাখ ৮৫ হাজার ২৫৮টি শেয়ার ২ লাখ ২ হাজার ৯৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৩ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৪৯ শতাংশ বা ৩৭৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৬২.৮১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৫২ শতাংশ বা ২২৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৬৪.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৬১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৭৩ কোটি ১২ লাখ ৩৬১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments