সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবার্সার অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন
spot_img
spot_img

বার্সার অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একসময় গোলপোস্টে বার্সেলোনার আস্থার প্রতীক ছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। কিন্তু সময় বদলেছে। চোট আর ফর্মহীনতায় কাতালান ক্লাবটিতে তার কদর কমেছে। গোলকিপার হিসেবে পছন্দের তালিকায় ভয়চেখ শেজনি ও নতুন সাইনিং হোয়ান গার্সিয়ারও পেছনে চলে গেছেন তিনি।

এর মধ্যে ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হারিয়ে বসেন নেতৃত্বও। যদিও একদিনের মধ্যেই সে দ্বন্দ্ব মিটিয়ে ফের স্প্যানিশ চ্যাম্পিয়নদের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন তিনি।

বার্সেলোনা শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, টের স্টেগেনকে পুনরায় প্রথম দলের অধিনায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে লা লিগায় তার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে অস্বীকৃতি জানানোয় ক্লাব তাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়।

সম্প্রতি টের স্টেগেন পিঠের অস্ত্রপচারের পর মাঠের বাইরে আছেন। তবে ক্লাবের দাবি, তিনি তার চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগাকে দিতে রাজি নন। যে কারণে নতুন গোলকিপার গার্সিয়াকে নিবন্ধন করানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমনকি বার্সেলোনা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছিল।

তবে এক দিনের ব্যবধানে বার্সেলোনা জানায়, দুই পক্ষের মধ্যে বিরোধের সমাধান হয়েছে।

লা লিগা চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, ক্লাব ঘোষণা করছে যে মার্ক-আন্দ্রে টের স্টেগেন তার অস্ত্রপচার-সংক্রান্ত প্রতিবেদন লা লিগার কাছে পাঠানোর জন্য অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন। যার মাধ্যমে ক্লাব তার সার্জারির মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠাতে পারবে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। টের স্টেগেন আবারও প্রথম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

লা লিগার একটি নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তার বেতনের ৫০ শতাংশ পর্যন্ত নতুন খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। যদিও টের স্টেগেন তিন মাসের মধ্যেই ফেরার আশা করছেন বলে জানিয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments