ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১০ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৭ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মালেক স্পিনিং মিলস্ পিএলসির ২১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-সিটি ব্যাংক, হাক্কালী পাল্প, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, রহিমা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও স্কয়ার ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments