ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৯.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ১১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৪.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২.০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৬৭.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ২০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৯৩১ টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৩০৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ১০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৫ শতাংশ বা ৫৭.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৫১.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৬৬.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় বেড়েছে ১০৯ টির, কমেছে ২৪৭ টির এবং অপরিবর্তিত রয় ৪৫ টির। অর্থাৎ গত কার্যদিবসে ২৭.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ২ লাখ ৫ হাজার ৫২টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৯ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১০..৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ০২৫.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৬০ লাখ ২ হাজার ১০৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ



































Recent Comments