বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে ‘অনেক দূরে’ পাঠাতে চান ট্রাম্প
spot_img
spot_img

ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে ‘অনেক দূরে’ পাঠাতে চান ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা নিয়েছেন। সেই সঙ্গে অপরাধীদের জেলে পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি। যদিও ওয়াশিংটনের মেয়র যুক্তি দিয়েছেন, বর্তমানে অপরাধের কোনো বৃদ্ধি নেই।

রোববার (১০ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘গৃহহীনদের অবিলম্বে সরে যেতে হবে। আমরা তোমাদের থাকার জায়গা দেব, কিন্তু রাজধানী থেকে অনেক দূরে।

তিনি লেখেন, ‘অপরাধীরা, তোমাদেরও সরে যেতে হবে না। আমরা তোমাদের যেখানেই থাকো সেখানেই তোমাদের জেলে পাঠাবো।

এএফপি জানিয়েছে, ওয়াশিংটন থেকে মানুষদের উচ্ছেদ করার জন্য ট্রাম্প কোন আইনি কর্তৃত্ব ব্যবহার করবেন, তা ব্যাখ্যা করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।

আইন অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল শহরের সরকারি জমি এবং সরকারি ভবন নিয়ন্ত্রণ করে থাকেন। ট্রাম্প ‘ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ বন্ধ করার’ জন্য একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করছেন। তখন তিনি উচ্ছেদ পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত ঘোষণা করবেন কিনা, তাও স্পষ্ট না।

ট্রাম্প তার পোস্টে গৃহহীনদের তাঁবু এবং শহরের রাস্তার ছবিও দেন, যেখানে আবর্জনা দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘আমি আমাদের রাজধানীকে আগের চেয়ে আরও নিরাপদ এবং সুন্দর করে তুলব।

ওয়াশিংটনে গৃহহীনতা কমাতে কাজ করা সংস্থা কমিউনিটি পার্টনারশিপের মতে, প্রায় ৭ লাখ জনসংখ্যার এই শহরে প্রতি রাতে ৩ হাজার ৭৮২ জন অবিবাহিত ব্যক্তি গৃহহীনতার সম্মুখীন হন।

গৃহহীনদের বেশিরভাগই জরুরি আশ্রয়কেন্দ্র বা ট্রানজিশনাল হাউজিংয়ে থাকেন। সংস্থাটি জানিয়েছে, প্রায় ৮০০ জনকে ‘সম্পূর্ণ আশ্রয়হীন’ বা ‘রাস্তায় থাকেন’ বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের একজন তরুণ কর্মীর ওপর সহিংস হামলার পর শহরে আরও আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করেছিল।

তবে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার গতকাল রোববার বলেছেন, ‘রাজধানী অপরাধের বৃদ্ধির সম্মুখীন হচ্ছে না। এটা সত্য যে ২০২৩ সালে অপরাধ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এটি ২০২৩ নয়। গত দুই বছর ধরে আমরা এই শহরে সহিংস অপরাধ কমাতে অর্থ ব্যয় করেছি, এটি (অপরাধ) ৩০ বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

শহরের পুলিশ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে সহিংস অপরাধ গত বছরের তুলনায় ২৬ শতাংশ কমেছে, আর সামগ্রিক অপরাধ প্রায় ৭ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments