ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিবগঞ্জে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় চারটি ইউনিয়নের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গিয়েছে প্রায় ৫’শ হেক্টর জমির ফসল। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে অই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও শিবগঞ্জ কৃষি বিভাগের মতে বন্যার পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে ০. ৪৩ সেন্টিমিটার বাকী রয়েছে।
সরেজমিনে ঘুরে ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে পাঁকা ও উজিরপুর ইউনিয়নের সম্পূর্ণ ও দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের আংশিক এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এসব এলাকার অনেকেই গরুছাগল অন্যাত্রে রেখে এসেছে। ছোট ছোট শিশুদের চকি ও টেবিলে ওপরে রেখে সার্বক্ষণিক নজরবন্দী করে রেখেছে। তবে কোন আশ্রয়ন স্থল না থাকায় অনেকেই শিক্ষা প্রতিষ্ঠপানে ও বাধ রোডের ওপর আশ্রয় নিয়েছে।
দূর্লভপুর ইউনিয়নের বাদশাহ পাড়া গ্রামের প্রতিবন্ধী গুমানী মন্ডল জানান মাত্র কয়েকদিন আগে আমার শেষ সম্বলটুকু সর্বনাশা পদ্মায় বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে বাস করছি। তারপর আবার বন্যার পানিতে তলিয়ে গেছে। একই এলাকার সোহরাব আলি জানান বাড়ি ঘর ভেঙ্গে নৌকা যোগে অন্যাত্রে যাবার পথে নৌকা ডুবে যা ছিল তাও হারিয়ে ফেলেছি। এখন আমি পরিবার নিয়ে নিরুপায়।
দূর্লভপুর ইউপি চেয়ারম্যাম গোলাম আযম জানান, দূর্লভপুর ইউনিয়নের বর্তমানে তিন হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছে।অন্যাদিকে পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, বন্যার পানি এখনো বৃদ্ধি পাচ্ছে। বন্যা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেও উপ বিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম জানান, পদ্মা নদীর পানি আরো দুদিন বৃদ্ধি পাওযার সম্ভবনা আছে। বর্তমানে বিপদসীমার চেয়ে ০ .৪৩ সেন্টিমিটপার নীচে নদীর পানি প্রবাহিত হচ্ছে। বর্তমানে ওয়াটার প্লেয়িং আছে ২১.৬৪ সেন্টিমিটার।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন মিঞা জানান, পদ্মা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় ৪২৭ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল তলিয়ে গেছে। তার মধ্যে ৩৯৫ হেক্টর জমির আউস ধান, ২৫ হেক্টর জমির সবজি, পাঁচ হেক্টর জমির হলুল ও দুই হেক্টর জমির কলা তলিয়ে নষ্ট হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদেও তালিকা তৈরীর প্রস্তুতি নিচ্ছি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলি জানান, ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা তৈরী করা হয়েছে। এরমধ্যে প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনা খাবার,টিন, নগদ টাকা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments