শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসাইফের ছেলেদের সঙ্গে রবীন্দ্রনাথের রক্তের সম্পর্ক, কীভাবে জানেন?
spot_img
spot_img

সাইফের ছেলেদের সঙ্গে রবীন্দ্রনাথের রক্তের সম্পর্ক, কীভাবে জানেন?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের ছোট নবাব খ্যাত সাইফ আলি খানের পারিবারিক ইতিহাস যেন এক মহাকাব্য। পাতৌদি পরিবার এমন এক বংশধারার যেখানে সাহিত্য, রাজনীতি, খেলাধুলা এবং চলচ্চিত্রের সোনালি অধ্যায়গুলো একসূত্রে গাঁথা। এমনকি তাদের রক্তে বইছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক উত্তরাধিকার এবং চলচ্চিত্র ঐতিহ্যের গৌরব।

সাইফ আলি খান হলেন পতৌদি নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র। শর্মিলা ঠাকুরের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক রয়েছে। শর্মিলার ঠাকুমা লতিকা ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই।

শর্মিলা ঠাকুরের দিক থেকেই সাইফ আলি খানের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তের সম্পর্ক রয়েছে, যা গড়িয়েছে সাইফের ছেলে ইব্রাহিম, তৈমুর ও জেহ পর্যন্তও! তবে তা দুঃসম্পর্কের; উত্তরসূরী হিসেবে নয়।

এক সাক্ষাৎকারে সাইফ আলি খান একবার বলেছিলেন, তৈমুর এক জেনেটিক ট্রেজার ট্রোভ। ওর মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজ কাপুর, মনসুর আলি খান পতৌদি এবং ভোপালের ইতিহাসের ছোঁয়া। অভিনেতার এই বক্তব্যেই প্রমাণিত, তিনি এই ঐতিহ্য নিয়ে কতটা গর্বিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments