ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৪৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২৩.৪৫ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৯২.৬৩ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৮.৪৫ টাকা।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২০ জানুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments