ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৭ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সিটি ব্যাংকের (বিএসসি) ৩৪ কোটি ৭২ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, রহিমা ফুড কর্পোরেশন, সি পার্ল বিচ, মনোস্পুল পেপার, যমুনা ব্যাংক, ডমিনেজ স্টিল এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments