বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদেড় বছর পর সর্বোচ্চ স্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

দেড় বছর পর সর্বোচ্চ স্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ চলতি বছর অর্থাৎ ২০২০ সালের শেষ কার্যদিবসে বুধবার (৩০ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। আজ সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। আর তাতে ডিএসইর সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০০ পয়েন্ট অতিক্রম করেছে। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগের ২০১৯ সালের ৩০ জুন ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৪২১ পয়েন্ট।

 

ডিএসই সূত্রে জানা যায়,  আজ ৩০ ডিসেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৪৩.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০২.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪২.১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ৩৭টি শেয়ার ২ লাখ ৪৩ হাজার ৯৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৮.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। সারাদিনে ডিএসইতে ৪৮ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৮১৪টি শেয়ার ২ লাখ ২৬ হাজার ৮৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৬ শতাংশ বা ১১৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৯২.৯২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৬ শতাংশ বা ৭০.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪০৩.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪২ কোটি ৭০ লাখ ২ হাজার ১৪৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments