মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিযুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি আনবে সরকার
spot_img
spot_img

যুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি আনবে সরকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরকার স্পট মার্কেট থেকে তিনটি কার্গো এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) কেনার অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্য থেকে এই তিনটি এলএনজি কার্গো আনতে মোট ১,৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা ব্যয় হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে একটি কার্গো (১৯-২০ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪২তম) এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার। এর ফলে, এক কার্গো এলএনজি আমদানিতে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা ব্যয় হবে।

এছাড়া, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, স্পট মার্কেট থেকে আরেকটি কার্গো (৬-৭ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪৩তম) এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ওই এলএনজি মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১১.৩৪ মার্কিন ডলার। এর ফলে, এক কার্গো এলএনজি আমদানিতে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকা ব্যয় হবে।

এছাড়া, ২৮-২৯ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪৪তম কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাবও অনুমোদন হয়েছে। এর দাম প্রতি এমএমবিটিইউ ১১.৫৪ মার্কিন ডলার হবে, যার ফলে এক কার্গো এলএনজি আমদানিতে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকা ব্যয় হবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে, সরকার দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রয়োজনীয় এলএনজি আমদানির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, যা দেশের শক্তি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments