বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবেক্সপাওয়ারের সাড়ে ৩ কোটি শেয়ার কিনেছে বেক্সিমকো
spot_img
spot_img

বেক্সপাওয়ারের সাড়ে ৩ কোটি শেয়ার কিনেছে বেক্সিমকো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট (বেক্সিমকো) লিমিটেড সম্প্রতি বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে বেক্সিমকো পাওয়ার (বেক্সপাওয়ার) এর ৩ কোটি ৫০ লাখ শেয়ার কিনেছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এসব শেয়ার কেনা হয়েছে। তাতে কোম্পানিটিকে বিনিয়োগ করতে হয়েছে ৩৫ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, নতুন শেয়ার কেনার ফলে বেক্সিমকোর কাছে বেক্সপাওয়ারের শেয়ারের সংখ্যা বেড়ে ৭ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছে। বর্তমানে বেক্সপাওয়ারের ৭৫ ভাগ মালিকানা বেক্সিমকোর। বাকী ২৫ শতাংশ শেয়ারের মালিক সোহেল এফ রহমান, সালমান এফ রহমান, নাজমুল হাসান এবং ওকে চৌধুরী।
উল্লেখ, বেক্সপাওয়ার লিমিটেড তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড নামের দুটি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ৮০ শতাংশ শেয়ারের মালিক। বাকী ২০ শতাংশ শেয়ারের মালিক চীনা কারিগরি অংশীদার।

তিস্তা সোলার লিমিটেড গাইবান্ধা জেলায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেসক্ষম প্ল্যান্ট স্থাপন করবে। অন্যদিকে করতোয়া সোলার লিমিটেড পঞ্চগড় জেলায় ৩০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার প্ল্যান্ট স্থাপন করবে।
কোম্পানি দুটি ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিপি) সাথে বিদ্যুৎ বিক্রির চুক্তি করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments