ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২০ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ১০ পয়সা বা ৭.৪৫ শতাংশ কমেছে। এদিকে জুট স্পিনার্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.৬৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এক্সিম ব্যাংকের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫.৮৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিথুন নিটিং, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, বেক্সিমকো ফার্মা, রহিম টেক্সটাইল, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এবং স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইল শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments