ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৭ থেকে ২১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৮৬ শতাংশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৩.১৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ১১.৫৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- প্রিমিয়ার লিজিং, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, এফএএস ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments