শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাইফ-সোহানকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা
spot_img
spot_img

সাইফ-সোহানকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নেদার‌ল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছর পর দলে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার শেষবার খেলেছেন ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবারের এশিয়া কাপে আরও সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান। আগামী , ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের স্কোয়াডটিই থাকবে এই সিরিজে। সবকটি ম্যাচ হবে সিলেটের মাটিতে।

এশিয়া কাপ ও নেদার‌ল্যান্ডস সিরিজে বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments