সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইতে ইন্টারনাল অডিট প্রধান হলেন তাজুল ইসলাম
spot_img
spot_img

ডিএসইতে ইন্টারনাল অডিট প্রধান হলেন তাজুল ইসলাম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মহাব্যবস্থাপক পদমর্যাদায় ইন্টারনাল অডিটের প্রধান হিসেবে যোগদান করেছেন তাজুল ইসলাম (এসিসিএ)।

গতকাল রোববার (২৪ আগস্ট) তিনি ডিএসইতে কাজ যোগদান করেন।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাজুল ইসলাম একজন চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্ট (এসিসিএ)। আন্তর্জাতিক উন্নয়ন, ব্যাংকিং খাতে আর্থিক ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং ফ্রড এনালাইসিসে তার ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের আগে তাজুল ইসলাম ২০১৯-২০২৫ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশ এর ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ইউএসএআইডি এর ফাইন্যান্স অ্যান্ড এডমিনিস্ট্রেটিভ কোর্ডিনেটর, ইউএস দূতাবাস ঢাকা এর ভিসা এনালিস্ট ও রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড, ইউকে এর ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে আরো উল্লেখ করা হয়, তিনি অক্সফোর্ড বুকার্স ইউনিভার্সিটি থেকে ২০১৩ সালে অ্যাপ্লায়েড একাউন্টিং-এ বিএসসি (অনার্স) ডিগ্রি আৰ্জন করেন। তিনি ২০১৪ সালে লন্ডন মেট্রোপলিট্রন ইউনিভার্সিটি থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট-এ এমবিএ এবং ২০১৫ সালে লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এমএ ডিগ্রি অৰ্জন করেন।

পরবর্তীতে তিনি ২০২৩ সালে চার্টার্ড সার্টিফাইড একাউন্টেন্ড থেকে এসিসিএ ডিগ্রি অৰ্জন করেন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া, ইউএসএআইডি উগান্ডা অফিসে ফেলোশিপে অংশগ্রহণ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments