ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৭ আগস্ট, ২০২৫ তারিখ সপ্তাহের চথুর্ত কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনেরর মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২১ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৪৩ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৯.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৪ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৬ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৫৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments