ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৭ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সোনালী পেপারের ২১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বিকন ফার্মাসিউটিক্যালসের ১৮ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, সিনোবাংলা, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, মালেক স্পিনিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments