ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৪ থেকে ২৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৩.৩৩ শতাংশ। ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৩১.০৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্সের ২৮.০০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments