শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদশেষ কার্যদিবসে সূচকের পতনে সামান্য কমেছে লেনদেন
spot_img
spot_img

শেষ কার্যদিবসে সূচকের পতনে সামান্য কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৪.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৪.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩০.০৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮২.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ০৬ লাখ ৪৬ হাজার ৩৩৯ টি শেয়ার ৩ লাখ ২৩ হাজার ০৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩৩৮ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৪ টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ২০৫ টি শেয়ার ৩ লাখ ১৯ হাজার ০৫১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩৯৭ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ২৯.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭০২.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ ১১ হাজার ১০৭ টাকা।

ডেইলি  শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments