ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাড়ায় ৫২.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রীডের ৯.৮৫ শতাংশ, রবি আজিয়াটার ৯.৭৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৬০ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৮.৩৯ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭.৬৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৭.৩১ শতাংশ, রূপালী ব্যাংকের ৭.২১ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৭.২০ শতাংশ এবং একটিভ ফাইনের শেয়ার দর ৭.১৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments