বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তম দফায় বাড়লো বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের সময়
spot_img
spot_img

সপ্তম দফায় বাড়লো বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের সময়

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তম দফায় বাড়লো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের সময়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামীকাল ৬ জানুয়ারি, বুধবার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে।

এর আগে ৬ষ্ঠ দফায় ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি,  পঞ্চম দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, চতুর্থ দফায় গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, তৃতীয় দফায় ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর এবং  প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

প্রসঙ্গত, গত বছরের ৭ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে। কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই।এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, বিএসইসি এই সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিয়েছে। ১৯৬৯ এর সেকশন ৯ এর ৭ ধারা অনুযায়ী লেনদেন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ ১৯৬৯ এর সেকশন ৯ এর ৮ ধারা অনুযায়ী প্রথম পর্যায়ে ৩০ দিনের জন্য লেনদেন স্থগিত করতে পারে। পরবর্তীতে এটি ১৪ দিন করে বৃদ্ধি করতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments