ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ১৭ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৭০ পয়সা। ৪ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ২৮.৮২ শতাংশ।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments