রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদশেয়ার কারসাজি, এনআরবি ব্যাংকের সাবেক সিএফওকে পুঁজিবাজারে নিষিদ্ধ
spot_img
spot_img

শেয়ার কারসাজি, এনআরবি ব্যাংকের সাবেক সিএফওকে পুঁজিবাজারে নিষিদ্ধ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ২ ব্যক্তিকে ৩১ কোটি ০৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে এনআরবি ব্যাংকের সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বিএসইসি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি’চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২ তম কমিশন সভা কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ এপ্রিল,২০২১ হতে ০৯ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন সিএফও মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পদগ্রহণ, চাকুরি ও সিকিউরিটিজ লেনদেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ করা হতে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে আরও বলা হয়, একই সময়ে উক্ত শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেখ ফারুক আহমদকে ৩০ কোটি ৩২ লাখ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments