বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ার ইস্যুর প্রস্তাব ফের বাতিল সালভো কেমিক্যালের
spot_img
spot_img

শেয়ার ইস্যুর প্রস্তাব ফের বাতিল সালভো কেমিক্যালের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল নতুন শেয়ার ইস্যুর জন্য দুই দফায় আবেদন করেও ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের আবেদন অনুমোদন করেনি। বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ মাত্র ২৫.১৮ শতাংশ।

প্রথমবার, ২০২৪ সালের ৩১ জুলাই, সালভো কেমিক্যাল অভিহিত মূল্যে ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে বরাদ্দ দিতে চেয়েছিল, যা বিএসইসি ওই বছরের ৭ অক্টোবর বাতিল করে দেয়। এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি কোম্পানিটি আবারও আবেদন জানায়, যেখানে প্রতিটি শেয়ার ১৬ টাকা দরে ১০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবারও নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন অনুমোদন করেনি।

কোম্পানির নিরীক্ষক জানিয়েছেন, সালভো কেমিক্যাল আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ী স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন করেনি এবং স্থায়ী সম্পদের কোনো রেজিস্টারও খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, প্রতিষ্ঠানটি শ্রম আইন মেনে পরিচালিত হচ্ছে না। শ্রমিকদের জন্য আইন অনুযায়ী আলাদা ফান্ড গঠন বা পরিচালনার উদ্দেশ্যে পৃথক ব্যাংক হিসাব এবং হিসাবপত্র (বুকস অব অ্যাকাউন্টস) খোলা হয়নি।

২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের বর্তমান পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যেক্তাদের কাছে ২৫.১৮ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬২.৮৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৯৬ শতাংশ শেয়ার রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments