ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৬৩ শতাংশ। এদিকে ইউনিয়ন ব্যাংক পিএলসির ১৩.০৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ইনটেক লিমিটেডের ১২.৫৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ, সোনালী পেপার, বিডিকম এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা
























Recent Comments