শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে এক হাজার ৭০১ কোটি ৭৯  লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের দিন থেকে ১২৪ কোটি ৩৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক  হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে  অবস্থান করছে ৫ হাজার ৬২১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments