ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর। এ দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটির কতৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- অ্যাক্টিভ ফাইন ও এডিএন টেলিকম লিমিটেড।
তথ্যমতে, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ৬ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ ডিসেম্বর অ্যাক্টিভ ফাইনের শেয়ার দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। ৫ জানুয়ারি তা ২০ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে এডিএন টেলিকমের শেয়ার দর গত ২০ ডিসেম্বর ছিল ৫২ টাকা ৩০ পয়সা। আর ৬ জানুয়ারি শেয়ারটি ৬০ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments