ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস্ পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সামিট এলায়েন্সের প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয় এবং রবি আজিয়াটার প্রতিদিন গড়ে ১৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, টেকনো ড্রাগ, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, তৌফিকা ফুডস, সি পার্ল বিচ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments