ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ নয় দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যারা দেশটিতে প্রবেশ করতে চান, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ বিদেশি নাগরিক পর্যটন ভিসা বা কাজের ভিসার জন্যই আবেদন করেন, এবার কিছু দেশের নাগরিক এই সুবিধা পাবেন না।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এর সম্ভাব্য কারণগুলো হলো:নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
স্বাস্থ্য বিষয়ক ঝুঁকি: কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতি প্রয়োগ।
এই নিষেধাজ্ঞা সাময়িক হিসেবে গণ্য করা হচ্ছে এবং আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে ইতিমধ্যেই দেশটিতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা
























Recent Comments